জার্মানিতে গোলাগুলি, গুরুতর আহত ৪ জন
উত্তরদক্ষিণ | শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:১৫
জার্মানির রাজধানী বার্লিনে শনিবার প্রথম প্রহরের দিকে গোলাগুলিতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এক টুইটে জানায় বার্লিন ফায়ার সার্ভিস।
পুলিশ জানায়, বার্লিনের কয়েৎজবার্গ জেলায় ওই গোলাগুলিতে বেশ কয়েকজন জড়িত ছিলেন। যেখানে গোলাগুলি হয়েছে তার খুব কাছে স্যোসাল ডেমোক্রাট পার্টির (ডিপিএ) কার্যালয় বলে জার্মান সংবাদ সংস্থা ডিপিএ।
রাজনৈতিক নাকি অন্যকোনো কারণে গোলাগুলির এ ঘটনা ঘটেছে তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। এ ঘটনায় কারা জড়িত তাদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে পুলিশ।

