বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ৮ কোটি, মৃত্যু সাড়ে ১৭ লাখ

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ৮ কোটি, মৃত্যু সাড়ে ১৭ লাখ

উত্তরদক্ষিণ | শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২১:০৬

বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউ চলছে। নতুন রোগী শনাক্তের হার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মৃত্যুর পরিমাণ সমানতালে বেড়ে চলেছে।

শনিবার সকালে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৭ লাখ ৪৯ হাজার ৯৯৫ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৯৮ লাখ ২ হাজার ৪৯৪ জনে।

জেএইচইউ’র তথ্য অনুযায়ী, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাস থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ কোটি ৪৯ লাখ ৬১ হাজার ৭২৬ ব্যক্তি।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৮৭ লাখ ৫৬ হাজার ২৩০ জন করোনায় আক্রান্ত এবং ৩ লাখ ৩০ হাজার ২৪৪ জন মৃত্যুবরণ করেছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading