হুইপ সামশুল হক চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত

হুইপ সামশুল হক চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত

উত্তরদক্ষিণ | রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:০৮

জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনি চট্টগ্রাম শহরের হালিশহরে নিজের বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে তার ছোট ভাই মুজিবুল হক চৌধুরী জানিয়েছেন। গণমাধ্যমকে তিনি বলেন, “উনার শারীরিক অবস্থা ভালো আছে। কোনো ধরণনের জটিলতা নেই।”

গত ২০ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের উপদেষ্টা কমিটির সভায় অংশ নিয়েছিলেন হুইপ সামশুল হক। পরে জ্বর এলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তার নমুনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার পরীক্ষার ফল কোভিড-১৯ ‘পজেটিভ’ আসে।

আওয়ামী লীগ নেতা সামশুল হক চৌধুরী এ নিয়ে তৃতীয়বারের মত সংসদে চট্টগ্রাম-১২ আসনের প্রতিনিধিত্ব করছেন। -বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading