পাপুলের স্ত্রী ও মেয়ের আত্মসমর্পণ
উত্তরদক্ষিণ | রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:২৫
লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত আসনের নারী সাংসদ সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলাম আদালতে আত্মসমর্পণ করেছেন।
রবিবার (২৭ ডিসেম্বর) বিকালে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন তারা। প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের জামিনের শুনানি চলছে।
এর আগে দুদক ও সিআইডির মামলায় এমপি পাপুল, তার পরিবারসহ ৬ ব্যক্তির দুই প্রতিষ্ঠানের সব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
দুপুরে মুখ্য মহানগর হাকিম আদালতে সিআইডি ও দুদকের আইনজীবীর পৃথক পৃথক আবেদনে সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন আদালত।

