করোনা সেরে উঠেই নাচের মঞ্চে ফারিয়া

করোনা সেরে উঠেই নাচের মঞ্চে ফারিয়া

উত্তরদক্ষিণ | রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:০০

গত ১২ ডিসেম্বর করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত সপ্তাহে করোনা নেগেটিভ আসে এই চিত্রনায়িকার।

করোনামুক্ত হওয়ার পরপরই নারায়ণগঞ্জ ক্লাবের একটি শোতে নাচেন নুসরাত ফারিয়া। এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘গত সপ্তাহে আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। কাজে ফিরেছি। গতকাল ২৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ ক্লাবের একটি শোতে পারফর্ম করেছি। এখন আমি ভালো আছি।’

এর আগে গত ৯ ডিসেম্বর সর্বশেষ শুটিং করেন ফারিয়া। করোনা উপসর্গ থাকায় শুটিং বন্ধ করা হয়। এর পর থেকেই আইসোলেশনে তিনি। এদিকে পরিচালক শিহাব শাহীনও করোনায় আক্রান্ত হয়েছিলেন। শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবু’ নামের ওয়েব ফিল্মে শুটিং করছিলেন নুসরাত ফারিয়া।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading