গাইবান্ধায় বাইক থেকে পড়ে নিহত গৃহবধূ

গাইবান্ধায় বাইক থেকে পড়ে নিহত গৃহবধূ

উত্তরদক্ষিণ | রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:০৫

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে এক গৃহবধূ নিহত হয়েছেন; এছাড়া আহত হয়েছে তার দুই শিশুসন্তান। নিহত সাথী বেগম (২৭) উপজেলার জামালপুর ইউনিয়নের আরাজী জামালপুর গ্রামের রমজান আলীর স্ত্রী।

রবিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড় জামালপুর এলাকায় সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কে তারা হতাহত হন বলে সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানান।

তিনি বলেন, রমজান বাড়ি থেকে মোটরসাইকেলে করে স্ত্রী-সন্তান নিয়ে গাইবান্ধা সদর উপজেলার সাহারবাজার এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে সাইড দিতে গেলে সাথী ও দুই সন্তান রাস্তায় পড়ে যায়। এ সময় একটি পাওয়ার টিলারের ধাক্কায় সাথী ঘটনাস্থলে নিহত হন। এছাড়া তাদের দুই শিশুসন্তান আহত হলে তাদের সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান ওসি মাসুদ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading