মা হারালেন এ আর রহমান
উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:০২
বরেণ্য সংগীত পরিচালক এ আর রহমানের মা করীমা বেগম আর নেই। জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি।
সোমবার (২৮ ডিসেম্বর) চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অস্কার-বাফটা-গ্র্যামি জয়ী সংগীত পরিচালকের মা।
নিজের সাফল্যের জন্য সবসময়ই মায়ের কৃতিত্ব দিয়েছেন এ আর রহমান। বিভিন্ন সময় সাক্ষাৎকারে তার জীবনে মায়ের অবদানের কথা উল্লেখ করেছেন।
সোমবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে মায়ের একটি ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন এই খ্যাতনামা সংগীতজ্ঞ। তবে ক্যাপশনে কিছু লেখেননি তিনি।

