বক্ষব্যাধি বিশেষজ্ঞ শামসুল হক আর নেই
উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:০০
বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক এ কে এম শামসুল হক মারা গেছেন। সোমবার সকালে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহমেদ আমিন জানান, ”করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ নভেম্বর ভর্তি হন ডা. শামসুল হক। সোমবার সকাল ৭টা ২০ মিনিটে তিনি মারা যান।করোনাভাইরাসের সংক্রমণের পাশাপাশি তার হাইপারটেনশন ও ডায়াবেটিস ছিল।”
মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক এ কে এম শামসুল হকের বয়স হয়েছিল ৮৫ বছর।

