শাহজালাল বিমানবন্দরে ৪র্থ বোমার সন্ধান

শাহজালাল বিমানবন্দরে ৪র্থ বোমার সন্ধান

উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:০৭

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ চালাতে গিয়ে আরও একটি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাটি নিষ্ক্রিয় করতে কাজ করছে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।

এ নিয়ে শাহজালালের তৃতীয় টার্মিনালের ওই এলাকায় চারটি বোমার সন্ধান পাওয়া গেল।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এই বোমাটি পাওয়া যায়।
বিমানবন্দরের সংশ্লিষ্টরা জানিয়েছেন, বোমাটি পাওয়ার পরপরই বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে বোমাটি নিষ্ক্রিয় করতে কাজ শুরু করেছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading