প্রশ্ন ফাঁসের খবরটি মিথ্যা এবং গুজব: শিক্ষা মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের খবরটি মিথ্যা এবং গুজব: শিক্ষা মন্ত্রণালয়

উত্তরদক্ষিণ। রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, আপডেট ১২:০০

চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগটি মিথ্যা এবং গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রবিবার (২৬ এপ্রিল) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিউজ পোর্টালে এসএসসি পরীক্ষা ২০২৬ এর বাংলা প্রথম পত্রের (১০১) সব বোর্ডের প্রশ্ন ফাঁস হয়েছে মর্মে একটি সংবাদ ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

শিক্ষা মন্ত্রণালয় বলছে, এরইমধ্যে গত ২১ ও ২৩ এপ্রিল বাংলা প্রথম পত্র ও বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। পরীক্ষা শেষ হওয়ার একদিন পর প্রশ্ন ফাঁস সম্পর্কিত সংবাদটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। এই সংবাদটি একটি গুজব এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এটি প্রচার করা হচ্ছে। এ বিষয়ের সঙ্গে মন্ত্রণালয় বা এর অধীনস্ত দপ্তরের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত নয়।

বিবৃতিতে সতর্ক করে আরও বলা হয়েছে, জনগণ যেন এ ধরনের মিথ্যা সংবাদের বিষয়ে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকেন৷ একইসঙ্গে কোনো ধরনের অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে প্রশ্ন ফাঁস সংক্রান্ত এ ধরনের অপপ্রচার নজরে এলে শিক্ষা মন্ত্রণালয়কে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading