লাইফ সাপোর্টে বাবা, দোয়া চাইলেন তারিন
উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:৩২
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহানের বাবা মো. শাহনাজ শুরুতর অসুস্থ। বর্তমানে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তারিন।
পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন ‘আমার বাবা, আমার শক্তি, ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আমি কেবল আপনাদের আন্তরিক প্রার্থনা কামনা করছি।’
তারিনের বাবা মো. শাহজাহান একজন ব্যবসায়ী, মা তাহমিনা জাহান গৃহিণী। পাঁচ বোনের মধ্যে তারিন সবার ছোট।

