চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ ৭ দাবিতে অবরোধ শাহবাগ

চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ ৭ দাবিতে অবরোধ শাহবাগ

উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:২৫

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ সাত দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নামের একটি সংগঠন।

সোমবার (২৮ ডিসেম্বর) বেলা পৌনে ১২টা থেকে প্রায় এক ঘণ্টা শাহবাগ মোড়ের অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সংগঠনটির দুই শতাধিক নেতা-কর্মী। এ সময় শাহবাগ থেকে পল্টন, কাঁটাবন, বাংলা মোটর ও টিএসসি অভিমুখী মূল সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

একপর্যায়ে পুলিশের সাথে আন্দোলনকারীদের বাগবিতণ্ডা হয় এবং পরে বেলা পৌনে ১টার দিকে নতুন কর্মসূচি দিয়ে তারা শাহবাগ ত্যাগ করেন।

এর আগে সকাল ১০টা থেকে জাতীয় জাদুঘরের সামনে সাত দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading