‘ধারণার চেয়ে বেশি’ রোহিঙ্গা যাচ্ছে ভাসানচরে

‘ধারণার চেয়ে বেশি’ রোহিঙ্গা যাচ্ছে ভাসানচরে

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:২৯

দ্বিতীয় দফার স্থানান্তরে কক্সবাজারের উখিয়া থেকে আসা রোহিঙ্গারা নৌবাহিনীর জাহাজে চড়ে রওনা হয়েছেন তাদের নতুন আবাসস্থল নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে। চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মো. মোজাম্মেল হক বলেন, তাদের ‘ধারণার চেয়ে বেশি’ লোক দ্বিতীয় দফায় ভাসানচরে যাচ্ছে।

মঙ্গলবার সকাল সোয়া ৯টায় চট্টগ্রামে নৌবাহিনীর বোট ক্লাব সংলগ্ন জেটি থেকে জাহাজগুলো ছেড়ে যেতে শুরু করে।

মো. মোজাম্মেল হক আরও জানান, ১২ শর মত লোক যাবে বলে ধারণা করলেও শেষ পর্যন্ত স্বপ্রণোদিত হয়ে এক হাজার ৮০৪ জন ভাসানচরে যাচ্ছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম থেকে তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে ছয়টি জাহাজে করে। দুপুর নাগাদ তাদের ওই দ্বীপে গড়ে তোলা আশ্রয়ন প্রকল্পে পৌঁছানোর কথা রয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading