ইন্ডিয়া-চীন দ্বন্দ্বের নতুন মঞ্চ নেপাল

ইন্ডিয়া-চীন দ্বন্দ্বের নতুন মঞ্চ নেপাল

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৪৮

কয়েক দিন আগেই প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির প্রস্তাব মেনে নেপালের পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারী। তারই প্রতিবাদে কাঠমান্ডুর রাস্তায় শুরু হয়েছে বিক্ষোভ। খবর রয়টার্স।

নেপালের রাজনৈতিক অস্থিরতা ক্রমশইন্ডিয়া-চীন দ্বন্দ্বের নতুন রঙ্গমঞ্চ হয়ে উঠতে চলেছে বলে মনে করা হচ্ছে। সংসদ ভেঙে দিয়ে সে দেশের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি অন্তবর্তী নির্বাচন ঘোষণা করায় সেখানে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। একই সঙ্গে সেই দেশের শাসক কমিউনিস্ট দলেও চিড় ধরেছে।

বর্তমানে সে দেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যে চীনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কাঠমান্ডু পৌঁছে দেখা করেছে নেপাল কমিউনিস্ট পার্টির নেতা পুষ্পকুমার দহল ওরফে প্রচণ্ডের সঙ্গে। বিক্ষুব্ধ অংশগুলিকে জোড়া লাগিয়ে নেপালের কমিউনিস্ট পার্টিকে জোড়া লাগানোর চেষ্টা হিসেবেই একে দেখছে কূটনৈতিক শিবির।

নয়াদিল্লির মতে, নেপাল বেশ কয়েক মাস ধরেই বিভিন্ন সমস্যায় জর্জরিত হচ্ছিল। কোভিড মোকাবিলার ক্ষেত্রে প্রয়োজনীয় ভূমিকা নিতে না-পারা, অর্থনীতির টালমাটাল পরিস্থিতি, শাসক দলের মধ্যে বিরুদ্ধস্বর, সব মিলিয়ে অস্থির করে রেখেছিল ওলি সরকারকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading