ইয়েমেনের এক শহরে ২৪ ঘণ্টায় ৩০ হুথি যোদ্ধাকে হত্যার দাবি সেনাবাহিনীর

ইয়েমেনের এক শহরে ২৪ ঘণ্টায় ৩০ হুথি যোদ্ধাকে হত্যার দাবি সেনাবাহিনীর

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৩:৫৯

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তাইজের আল-ওয়াজিয়াহ এলাকায় ইরানের মদতপুষ্ট হুথি যোদ্ধাদের সঙ্গে সংঘাত হয়েছে দেশটির সেনাবাহিনী। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টার সংঘাতে এই যোদ্ধারা নিহত হয়েছেন।

২৪ ঘণ্টার এ সংঘাতে ৩০ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন আরও ৬০ জন যোদ্ধা। ইয়েমেনের বিমান বাহিনী হুথি যোদ্ধাদের সামরিক যান এবং জমায়েতস্থলেও আঘাত হানেছে।

আজ শুক্রবার ইয়েমেনের সামরিক বাহিনীর মিডিয়া দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এসব তথ্য। এ অভিযানের আগে তাইজ এবং লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনি শহর মোচায় হামলা চালিয়ে হুথি যোদ্ধাদের রসদ সরবরাহ লাইন এবং অস্ত্র ও যোদ্ধা মোতায়েন স্থলগুলো ধ্বংস করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে সেনাবাহিনী।

এদিকে একই দিন এবং প্রায় একই সময়ে ইয়েমেনের দুই দক্ষিণাঞ্চলীয় প্রদেশে সেনাবাহিনী এবং সৌদি বিমান বাহিনীর সঙ্গে তীব্র সংঘাত হয়েছে হুথি যোদ্ধাদের। সেই সংঘাতে সেনবাহিনীর ২৩ জন সদস্য এবং ৪০ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading