পুঁজিবাজারে সূচক ও লেনদেনের উত্থান

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৯ ডিসেম্বর) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ৩৮৩ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৩৬ কোটি ৯১ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ৩৪৬ কোটি ৯৮ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৫৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১২ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়েছে। মঙ্গলবার ডিএসইতে মোট ৩৬৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, দর কমেছে ১৬৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানির।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬৩ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৪২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, দর কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading