ভার্চুয়ালি পালিত হচ্ছে জয়নুল আবেদিনের ১০৬তম জন্মবার্ষিকী

ভার্চুয়ালি পালিত হচ্ছে জয়নুল আবেদিনের ১০৬তম জন্মবার্ষিকী

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৪৫

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৬তম জন্মবার্ষিকী মঙ্গলবার (২৯ ডিসেম্বর) পালন করা হচ্ছে।

১৯১৪ সালের আজকের এই দিনে সৃজনশীল প্রতিভার অধিকারি এ শিল্পী কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এবং এবং নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফোক আর্ট মিউজিয়াম প্রতিষ্ঠার পিছনে এ মানুষটির হাত ছিল।

চলমান কোভিড-১৯ মহামারির কারণে স্বল্প সংখ্যক কর্মসূচীর মধ্যদিয়ে তার জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আজ জয়নুল উৎসবের ভার্চুয়াল সংস্করণের আয়োজন করছে।

সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অনুষদ সদস্যরা শিল্পাচার্যের সমাধিতে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণসহ ভার্চুয়াল অনুষ্ঠানে জয়নুল আবেদীনের জীবন ও কর্মের উপর ভার্চুয়াল ফটোগ্রাফি ও শিল্প প্রদর্শনী অনুষদের ওয়েবসাইট http://www.fineart-du.com এ সম্প্রচার করা হচ্ছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading