‘কুলি নম্বর ১’ আইএমডিবিতে জায়গা পেল নিচের দিকে

‘কুলি নম্বর ১’ আইএমডিবিতে জায়গা পেল নিচের দিকে

উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৪৭

বরুণ-সারা অভিনীত ‘কুলি নম্বর ১’ আইএমডিবিতে ‘১.৩’ রেটিং পেয়েছে। ছবি মুক্তি পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ট্রোল, মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়। সব মিলিয়ে যা বোঝা গেল, ১৯৯৫ সালের ক্লাসিক কমেডির রিমেক পছন্দ হয়নি সিনেমাপ্রেমীর।

হিসাব বলছে ‘রেস ৩’ এবং ‘হিম্মতওয়ালা’র চেয়েও নীচে রয়েছে এই ছবি। আইএমডিবিতে এই দুই ছবির রেটিং যথাক্রমে ১.৯ এবং ১.৭। ‘কুলি নম্বর ১’-এর মতোই এই ছবি দু’টিও রীতিমতো হাসির খোরাক হয়ে উঠেছিল বলিউডপ্রেমীদের কাছে।

প্রায় ২৩ হাজার দর্শকের দেওয়া রেটিং-এর উপর ভিত্তি করে আইএমডিবির প্রায় তলানিতে এসে ঠেকেছে ‘কুলি নম্বর ১’। তবে ছবিটির স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন জানিয়েছে, ২০২০ সালের সবচেয়ে বড় ওপেনিং পেয়েছে দর্শকদের ডেভিড ধবনের এই রিমেক।

যদিও এই ছবির চেয়েও নীচে রয়েছে মহেশ ভট্ট পরিচালিত ‘সড়ক ২’। ট্রেলারে রেকর্ড ডিসলাইকের সঙ্গেই আইএমডিবি রেটিং পেয়েছে ১।

ছবির ‘পাবলিক রিয়্যাকশন’ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি সারা বা বরুণ। যদিও ছবি মুক্তির আগে সারা জানিয়েছিলেন ডেভিড ধবনের আরও এক সুপারহিট ছবি ‘বিবি নম্বর ১’-এর রিমেকে অভিনয় করতে চান তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading