ব্রোকারেজ হাউজের শাখা অফিস খোলার অনুমোদন

ব্রোকারেজ হাউজের শাখা অফিস খোলার অনুমোদন

উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:০৮

দীর্ঘ ৯ বছর বন্ধ থাকার পর অবশেষে শাখা অফিস খোলার অনুমোদন পেল ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অধীন ব্রোকারেজ হাউজগুলো। এর ফলে দেশে এবং দেশের বাইরে শাখা অফিস খুলতে পারবে ব্রোকারেজ হাউজগুলো।

পুঁজিবাজার সম্প্রসারণের লক্ষ্যে বুধবার (৩০ ডিসেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সিদ্ধান্ত গ্রহণ করে।

বিএসইসির উপ-পরিচালক (রেজিস্ট্রেশন) মো. ফারুক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টক এক্সচেঞ্জের অধীন কমিশন কর্তৃক নিবন্ধনপ্রাপ্ত স্টক ব্রোকারেজদের শাখা অফিস খোলা সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে কমিশনের ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি ইস্যুকৃত নির্দেশনাটি প্রত্যাহার করা হলো। এর মাধ্যমে ব্রোকারেজ হাউজগুলো শাখা খোলার সুযোগ পেয়েছে।

বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

বাজারের আকার বাড়ানো ও বিনিয়োগাকারীদের সহজে বিনিয়োগে আনতে ব্রোকারেজ হাউজের শাখা খোলার সুযোগ দেওয়া হয়েছে বলে জানানো হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading