১৭-২৬ মার্চ দেশের নানা আয়োজনে যোগ দেবেন বিশ্ব নেতারা: পররাষ্ট্রমন্ত্রী

১৭-২৬ মার্চ দেশের নানা আয়োজনে যোগ দেবেন বিশ্ব নেতারা: পররাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৩৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং দেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে আগামী ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের নিয়ে এক বড় উৎসব পালনের পরিকল্পনা করেছে বাংলাদেশ। বিদায়ী বছরে সরকার বেশ কিছু বড় কর্মসূচির পরিকল্পনা করলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে সব বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন নিজ বাসভবনে গণমাধ্যমকে বলেন, ‘আমরা ১৭ থেকে ২৬ মার্চের মধ্যে কয়েকজন সরকারপ্রধানের আগমন আশা করছি। আমরা ইতোমধ্যে কিছু নিশ্চয়তাও পেয়েছি, তবে এটি নির্ভর করছে কোভিড-১৯ পরিস্থিতির উন্নতির ওপর।’

তিনি জানান, মার্চের নির্ধারিত ওই দশ দিনের মধ্যে যারা বাংলাদেশ সফরের বিষয়টি প্রায় নিশ্চিত করেছেন তাদের মধ্যে রয়েছেন- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সোলিহ, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

তবে দেশের মানুষের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে কোভিড-১৯ মহামারির মধ্যে সরকার কোনো কর্মসূচি করতে চায় না বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। সূত্র- ইউএনবি

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading