ছেলেকে নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান খুলছেন অপু বিশ্বাস
উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:২০
এবার সিনেমা প্রযোজনায় আসছেন ঢাকাই ছবির অন্যতম শীর্ষ নায়িকা অপু বিশ্বাস। ছেলে আব্রাম খান জয়ের নামেই হচ্ছে তার এই প্রতিষ্ঠান।
ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতিতে সদস্যপদের জন্য আবেদন করেছেন তিনি। অপু বিশ্বাস তার প্রতিষ্ঠানের নাম রেখেছেন ‘অপু-জয় প্রোডাকশন হাউস’। তবে বিষয়টি নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি অপু বিশ্বাস।
গতকাল ২৯ ডিসেম্বর এই পত্রটি জমা দেন নায়িকা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু।
খোরশেদ আলম খসরু বলেন, ‘আমাদের সমিতিতে একটি আবেদন জমা দিয়েছেন এই অভিনেত্রী। সমিতির গভর্নিং বডি এটা যাচাই-বাছাই করে গতকালই (২৯ ডিসেম্বর) অনুমোদন দেওয়া হয়েছে।’

