মীর আখতারের আইপিওর আবেদন শেষ আজ
উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:১৫
মীর আখতার হোসেন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমার শেষ দিন আজ বুধবার (৩০ ডিসেম্বর)। সকাল ১০টায় শুরু হওয়া আবেদন চলবে বিকেল ৫টা পর্যন্ত।
নিলাম শেষ হওয়া এই কোম্পানির আইপিওর আবেদন গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৪ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৭তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।
মীর আখতার হোসেন বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা উত্তোলন করে সরঞ্জাম-যন্ত্রপাতি ক্রয়সহ ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে।

