ঢাকা স্টক এক্সচেঞ্জে ৫ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৮:৩০
চলমান করোনা পরিস্থিতির মধ্যে অর্থনৈতিক শঙ্কা কিছুটা হলেও কাটিয়ে পুঁজিবাজারে প্রতিদিনই বাড়ছে আর্থিক ও শেয়ার লেনদেন।
বুধবার (২৯ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। দিনশেষে ডিএসইতে এক হাজার ৫৪৩ কোটি টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এটি গত পাঁচ মাসের মধ্যে একদিনে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন।
এর আগে গত ২৮ জুলাই ডিএসইতে ২ হাজার ৫৪৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়।
এদিকে, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ইনডেক্স আগের তুলনায় ৪৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০২ পয়েন্টে উন্নীত হয়েছে। এটি আগের দেড় বছরের মধ্যে সূচকের সর্বোচ্চ অবস্থান। এর আগে ২০১৯ সালের ৩০ জুনের পর সূচকটি আজকের চেয়ে বেশি অর্থাৎ ৫ হাজার ৪২১ পয়েন্টে অবস্থান করছিল। ওই দিনের পর বুধবার সূচকটি সর্বোচ্চ অবস্থানে উঠে আসে।
বুধবার ডিএসইতে ৩৬২টি প্রতিষ্ঠানের ৫০ কোটি ৭৪ লাখ ১৪ হাজার ৩৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১৬৫টির, ৭৭টি শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত ছিল।

