রিজার্ভ ছাড়াল ৪৩ বিলিয়ন ডলার
উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২১:৫৫
মহামারীর বছরেই বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন ৪৩ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।
বুধবার (৩০ ডিসেম্বর) দিন শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩ দশমিক ১৭ বিলিয়ন ডলারে, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।
এই খবরে সন্তোষ প্রকাশ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, “নতুন বছরের শুরুতেই জাতির জন্য এটি অত্যন্ত সুখকর একটি ঘটনা।”
মূলত প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর ভর করেই রিজার্ভ নতুন এ উচ্চতায় উঠেছে। সেজন্য প্রবাসীদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী। সেই সঙ্গে তাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

