করোনায় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকের মৃত্যু
উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২২:০৫
ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. লুৎফর কাদের লেনিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয় বলে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন।
তিনি বলেন, প্রায় তিন সপ্তাহ আগে ডা. লেনিনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকেই স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। বুধবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

