মাতৃত্বের বার্তা নিয়ে ভোগ প্রচ্ছদে আনুশকা

মাতৃত্বের বার্তা নিয়ে ভোগ প্রচ্ছদে আনুশকা

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৮:৫৫

পাতলা শরীরে সুইমিং ড্রেস জড়িয়ে ভেজা চুলে চলতি বছর ১ জুলাই ভোগের প্রচ্ছদে উঠে আসেন আনুশকা শর্মা। তার ঠিক ৬ মাসের মাথায় ভোগ-এর নতুন বছরের প্রথম সংখ্যার প্রচ্ছদে উঠে এলেন আবারও। তবে এবার মুগ্ধতা ছড়িয়েছেন মাতৃত্বের বার্তা দিয়ে।

ভোগ-এর ১ জানুয়ারির ইন্ডিয়ান সংস্করণের প্রচ্ছদে তাকে পাওয়া যাচ্ছে ‘ গর্ভাবস্থার ফটোশুটে’! আর মন্তব্যের ঘরে মিলেছে তার অসাধারণ এক বক্তব্য, ‘গর্ভধারণ মানে হচ্ছে, আপনি নিজের শরীরের সঙ্গে আরও বেশি সংযুক্ত হওয়া। আমার অনুভূতিটা অন্তত তাই।’

অন্যদিকে আনুশকা ভোগ প্রচ্ছদের ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে লেখেন, ‘এই মুহূর্তটি আমি মূলত আমার জন্য ধারণ করেছি, অনেকটা মজার ছলেই।’

এদিকে ভোগের সঙ্গে আলাপে আনুশকা বেশ কিছু অসাধারণ কথা বলেন নিজের মাতৃত্ব আর অনাগত সন্তানকে ঘিরে। তার ভাষ্যে, ‘আমরা কখনোই সন্তানকে জনসম্মুখে আনতে চাইবো না। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেই ওকে আনার কোনও আগ্রহ আমাদের নেই।’

জানুয়ারি (২০২১) মাসেই প্রথম সন্তানের মুখ দেখতে যাচ্ছেন বলিউডের অন্যতম এই অভিনেত্রী-প্রযোজক।

আনুশকা মা হওয়ার খবর প্রকাশের পর এবারই প্রথম মাতৃত্ব ইস্যুতে দীর্ঘ ও গভীর আলাপ করেছেন ফ্যাশন ঘরানার দামি ম্যাগাজিন ভোগের সঙ্গে।

এমন সাহসী ও আত্মবিশ্বাসী ফটোশুটে অংশ নেওয়ায় শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading