মোহাম্মদপুরে বস্তিতে অগ্নিকাণ্ড

মোহাম্মদপুরে বস্তিতে অগ্নিকাণ্ড

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:১০

রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির একটি বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ৩০টি ঘর।

বুধবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে লাগা এই আগুন প্রায় ২০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এ নিয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাত ১০টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ২০ মিনিটের চেষ্টায় রাত ১১টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ৫ নম্বর রোডের পশ্চিম মাথায় বস্তিটির অবস্থান। সেখানে ৩৫টি ঘর ছিল বলে জানা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading