সুস্থ হয়ে উঠছেন ডা. এবিএম আবদুল্লাহ

সুস্থ হয়ে উঠছেন ডা. এবিএম আবদুল্লাহ

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৩৫

দুই সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর করোনা সংক্রমণ থেকে সেরে উঠতে শুরু করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ। তবে তার স্ত্রী মাহমুদা পারভীনকে এখনও আইসিইউতে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক ডিন আবদুল্লাহ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক ডিন আবদুল্লাহ বলেন, এখন তার অবস্থা অনেকটা ভালো। শারীরিক সমস্যা তেমন নেই। শরীরে এখনও এই ভাইরাস আছে কি না তা জানতে বৃহস্পতিবার নমুনা দিয়েছেন। আগের লক্ষণ উপসর্গগুলো নেই। তবে করোনাভাইরাস পরবর্তী দুর্বলতা এখনও কিছুটা রয়ে গেছে। আজ স্যাম্পল নিয়ে গেছে। দেখি নেগেটিভ আসে না পজেটিভ আসে।

স্ত্রী আইসিইউতে থাকায় এখনও হাসপাতালেই অবস্থান করছেন এবিএম আবদুল্লাহ। এ ব্যাপারে তিনি বলেন, “তার অবস্থাও আগের চেয়ে ভালো। তাকে আইসিইউ থেকে কেবিনে দেওয়ার কথা। এ কারণে আমিও হাসপাতালে রয়ে গেছি।”

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে গত ১৫ ডিসেম্বর রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডা. আবদুল্লাহ। ডা. আবদুল্লাহ হাসপাতালে ভর্তি হওয়ার দুদিন পর তার স্ত্রী মাহমুদা পারভীনের সংক্রমণ ধরা পড়লে তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading