নতুন বছরে এমপিওভুক্তি পাবে আরও শিক্ষাপ্রতিষ্ঠান

নতুন বছরে এমপিওভুক্তি পাবে আরও শিক্ষাপ্রতিষ্ঠান

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৩৫

জানুয়ারিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন আহ্বান করা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা চূড়ান্ত হয়েছে। জানুয়ারিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন আহ্বান করা হবে।’

এর আগে গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, এই অর্থবছরে এমপিওভুক্ত করা সম্ভব হবে না। আগামী জুনের পর বিষয়টি চলে যাবে। তবে আবেদন নেওয়া শুরু করতে পারবো।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading