রাজধানীর পানি ব্যবস্থাপনার দায়িত্ব পেল সিটি করপোরেশন

রাজধানীর পানি ব্যবস্থাপনার দায়িত্ব পেল সিটি করপোরেশন

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৩৫

দীর্ঘ তিন দশক পর জলাবদ্ধতা নিরসনে ঢাকা ওয়াসার কাছ থেকে দুই সিটি করপোরেশনে হাতে গেল বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বিষয়ে দুই সিটি করপোরেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করেছে ওয়াসা।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমান উল্লাহ নুরী এবং উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা এই সমঝোতা স্মারকে সই করেন।

স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দিন আহমেদের সভাপতিতে এ অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসও উপস্থিত ছিলেন ।

প্রসঙ্গত, সামান্য বৃষ্টি হলেই ঢাকার বিভিন্ন সড়ক জলাবদ্ধ হয়ে ভোগান্তিতে পড়ে মানুষ। ঢাকায় ওয়াসা এবং সিটি করপোরেশন-দুই সংস্থারই নিষ্কাশন নালা রয়েছে। এ কারণে নিষ্কাশনে ব্যবস্থায় সমন্বয়ের অভাব থাকার অভিযোগ পুরোনো। এ অবস্থায় পানি নিষ্কাশনের দায়িত্ব ওয়াসার কাছ থেকে দু্ই সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের দাবি ছিল দীর্ঘদিনের।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading