চাঁদাবাজি মামলা: অব্যাহতি পেলেন নুরুল আজিম রনি

চাঁদাবাজি মামলা: অব্যাহতি পেলেন নুরুল আজিম রনি

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:৪৫

চট্টগ্রামের এক কলেজ শিক্ষকের করা চাঁদাবাজির মামলা থেকে নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ সাত ছাত্রলীগ নেতা অব্যাহতি পেয়েছেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম সরোয়ার জাহান ওই মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে তাদের মামলা থেকে অব্যাহতি দেন।

রনির আইনজীবী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী গণমাধ্যমকে জানান, ২০১৮ সালে বেসরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খান রনিসহ সাত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা করেন। তদন্ত কর্মকর্তা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়ায় আদালত তা গ্রহণ করে সাত ছাত্রলীগ নেতাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।

রনি ছাড়া মামলার অপর আসামিরা হলেন- মুজবির রহমান রাসেল, তানভীরে মেহেদী মাসুদ, নেওয়াজ শরীফ অমি, আরিফুর রহমান মাসুদ, আব্দুর রায়হান কিরণ ও নুরুল হুদা মিঠু।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading