পাঁচ কোম্পানির বিডারদের নিষিদ্ধ ঘোষণা

পাঁচ কোম্পানির বিডারদের নিষিদ্ধ ঘোষণা

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০১ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১০:৩৭

বুক বিল্ডিং পদ্ধতিতে (ফাউল প্লে) অধিক মূল্যে বিডিং করা পাঁচ কোম্পানির বিডারদের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) নিষিদ্ধ করা হয়েছে।

কোম্পানিগুলো হলো: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তালিকাভুক্তির অপেক্ষায় থাকা এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, মীর আখতার হোসাইন লিমিটেড, লুব-রেফ (বাংলাদেশ) এবং ইনটেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫৫তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পাঁচ কোম্পানির কাট-অফ প্রাইসের ২০০ শতাংশের অধিক মূল্যে যারা বিডিং করেছেন তাদেরকে পরবর্তী তিনটি আইপিওতে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

এছাড়া এই পাঁচ কোম্পানির কাট-অফ প্রাইসের যেসব যোগ্য বিনিয়োগকারী ১৫০ শতাংশ থেকে ২০০ শতাংশের অধিক মূল্যে বিডিং করেছেন তাদের পরবর্তী দুইটি এবং কাট-অফ প্রাইসের ১০০ থেকে ১৫০ শতাংশের অধিক মূল্যে যেসব যোগ্য বিনিয়োগকারী বিডিং করেছেন তাদেরকে পরবর্তী একটি আইপিওতে অংশগ্রহণের জন্য অযোগ্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading