তার কপাল খুলল কাতল মাছে!

তার কপাল খুলল কাতল মাছে!

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০১ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১২:৫৫

নতুন বছরের প্রথম দিনই রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কাতল।

শুক্রবার (১ জানুয়ারি) ভোরে আক্কাস মোল্লা নামের জেলের জালে ধরা পড়া কাতলটির ওজন ২০ কেজি ৫০০ গ্রাম।

সকালে মাছটি দৌলতদিয়া ঘাটের নাটু মোল্লার আড়তে বিক্রি করতে গেলে ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৮০০ টাকায় কিনে নেন এটি। পরে তিনি ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৩৪ হাজার ৮৫০ টাকায় ঢাকায় মাছটি বিক্রি করেন। এ সময় মাছটি দেখতে ভিড় করেন স্থানীয়রা।

সাম্প্রতিক সময়ে প্রায়ই এমন বড় মাছ ধরা পড়ছে বলে জানান মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading