এক দিনে করোনায় ১৭ মৃত্যু

এক দিনে করোনায় ১৭ মৃত্যু

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০১ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৫:৩০

করোনাভাইরাসে দেশে এক দিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৯০ জন। সবশেষ গত ১৪ নভেম্বর এর চেয়ে কম মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর; সেদিন ১৪ জনের মৃত্যু হয়েছিল। এর মাঝে ২০ নভেম্বর ও ২২ ডিসেম্বরও ১৭ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল।

শুক্রবার (০১ জানুয়ারী) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া ১৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৭ হাজার ৫৭৬ জনের মৃত্যু হল।

২৪ ঘণ্টায় আরও ৯৯০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ১৪ হাজার ৫০০ জন হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading