নতুন বছরে ইতিবাচক রাজনীতির প্রত্যাশা কাদেরের

নতুন বছরে ইতিবাচক রাজনীতির প্রত্যাশা কাদেরের

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০১ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৫:৩০

নতুন বছরে ইতিবাচক রাজনীতি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (০১ জানুয়ারী) নিজের সরকারি বাসভবন থেকে গণমাধ্যমে দেওয়া ব্রিফিংয়ে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘নববর্তা আর সম্ভাবনার রং ছড়িয়ে আজ উদিত হলো নতুন বছরের নতুন সূর্য। করোনা মহামারিতে থমকে যাওয়া বিশ্ব নতুন বছরে করোনা মুক্তির মাধ্যমে পাবে জীবনের রূপ, রস, ঘ্রাণ। নানান খাতে করোনাজনিত সংকট কাটিয়ে প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে সম্ভাবনার নব দিগন্তে। জীবনের পরতে পরতে আবার গুঞ্জরিত হবে আশার ঝর্ণাধারা। দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরের নতুন আশার মালা গেঁথে এগিয়ে যাবে সমৃদ্ধ বাংলাদেশ।’

তিনি বলেন, ‘নতুন বছরে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে প্রস্ফুটিত হোক সম্ভাবনার নতুন কলি।’ দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading