আমেরিকার গবেষণা প্রতিষ্ঠানের সদস্য হলেন বাংলাদেশি অর্থনীতিবিদ

আমেরিকার গবেষণা প্রতিষ্ঠানের সদস্য হলেন বাংলাদেশি অর্থনীতিবিদ

উত্তরদক্ষিণ | শনিবার, ০২ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১২:৪৪

আমেরিকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান –টিআইজিইআর (ট্রান্সফরমেশন, ইন্টগ্রেশন, গ্লোবালাইজেশন, ইকোনমিক, রিচার্স) এর সাইন্টিফিক রিসার্চ এডভাইজারি বোর্ডের (এসএবি) সদস্য হিসেবে ১০ বছরের (২০২১-৩০) জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারকাত।
শনিবার (০২ জানুয়ারি) বাংলাদেশ অর্থনীতি সমিতি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ অর্থনীতি সমিতি মনে করে ড. বারকাতের এ মনোনয়ন ব্যক্তি বিবেচনা ছাড়াও, দেশের এবং অর্থনীতি সমিতির জন্য এক অপরিমেয় সম্মানের বিষয়।
উল্লেখ্য, এসএবি–টিআইজিইআর’র বোর্ড চেয়ারম্যান হিসেবে শান্তিতে নোবেল বিজয়ী জোসে র‍্যানন হরাট ২০২১-৩০ সময়কালে দায়িত্ব পালন করবেন। তিনি চেয়ারম্যান হিসাবে অর্থনীতিতে নোবেল বিজয়ী রবার্ট এ মুন্ডেলের স্থলাভিষিক্ত হবেন।
গবেষণা প্রতিষ্ঠান টিআইজিইআর বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, গবেষক, চিন্তাবিদ, পেশাজীবী এবং রাজনৈতিক ব্যক্তিত্বের সমন্বয়ে সাইন্টিফিক রিসার্চ অ্যাডভাইজারি বোর্ড গঠন করে। আধুনিক পোল্যান্ড বিনির্মানে প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসাবে বিশেষ ভূমিকা পালনকারী ব্যক্তিত্ব, অধ্যাপক গ্রাজেজর্জ ডব্লিউ কলোডকো এ গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading