বিএনপির মনোনয়ন দৌড়ে অভিনেত্রী চমক

বিএনপির মনোনয়ন দৌড়ে অভিনেত্রী চমক

উত্তরদক্ষিণ। শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, আপডেট ১৬:৩০

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে আলোচনায় একের পর এক তারকার নাম উঠে আসছে। সেই তালিকায় এবার যুক্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ রুকাইয়া জাহান চমক।

কুষ্টিয়া থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র দলীয় মনোনয়ন নিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি নিজেই।

দলটির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ইতোমধ্যে শুরু হয়েছে। বিকেলে অনুষ্ঠিত সাক্ষাৎকারে অংশ নেন চমক। সাক্ষাৎকার শেষে তাকে বেশ উচ্ছ্বসিতভাবেই বের হতে দেখা যায়।

রাজনীতিতে আসার সিদ্ধান্ত প্রসঙ্গে চমক বলেন, “আমি দেশের জন্য কাজ করতে চাই—বিশেষ করে নারীদের জন্য। এজন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনাগুলো বাস্তবায়নের সুযোগ পাব।”

তিনি আরও জানান, দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তার আলোচনা হয়েছে এবং পুরো বিষয়টিকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। মনোনয়ন পাওয়ার ব্যাপারেও তিনি আশাবাদী।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন যাত্রার ইঙ্গিত দিয়ে চমক লিখেছেন, “নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।”

চলমান সময়ের আলোচিত এই অভিনেত্রী ক্যারিয়ারের শুরু থেকেই ভিন্নধর্মী কাজ দিয়ে দর্শকের নজর কাড়েন। নিজের নামের মতোই একের পর এক চমক দেখিয়েছেন অভিনয়ে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ইস্যুতেও সক্রিয় অবস্থান নিতে দেখা গেছে তাকে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading