সুনামগঞ্জে চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার
উত্তরদক্ষিণ | শনিবার, ০২ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৮:০৫
সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি বাসচালককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার (২ জানুয়ারি) ভোরে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান। গ্রেপ্তার বাসচালক শহিদ মিয়া সিলেটের মোল্লারগাঁও এলাকার বাসিন্দা।
পুলিশ সুপার মিজানুর জানান, সিআইডির একটি দল গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় দিরাই উপজেলার সুজানগর এলাকায় চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার মূল আসামি বাসচালক শহিদকে গ্রেপ্তার করেছে। শহিদ সুনামগঞ্জ শহরেই লুকিয়ে ছিল বলে জানান তিনি। গ্রেপ্তারের পর তাকে সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখান থেকে তাকে সিলেট সিআইডির বিভাগীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে দুপুর পর্যন্ত তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি বলেন তিনি।

