নতুন বছরে বিএনপির প্রত্যাশা ‘সুন্দর বাংলাদেশ’: ফখরুল

নতুন বছরে বিএনপির প্রত্যাশা ‘সুন্দর বাংলাদেশ’: ফখরুল
বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

উত্তরদক্ষিণ | শনিবার, ০২ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২০:১০

নতুন বছরে বিএনপি ‘সুন্দর বাংলাদেশ’ প্রত্যাশা করছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২ জানুয়ারি) দুপুরে প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মরণে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা স্বপ্ন দেখতে চাই, সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমরা স্বাধীন বাংলাদেশ চাই, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে পথ আমাদের দেখিয়েছিলেন সত্যিকার অর্থে বাংলাদেশের জাতীয়তাবাদের ওপর ভিত্তি করে স্বাধীন জনগণের জন্য একটি রাষ্ট্র, যে রাষ্ট্র হবে বহুদলীয়। অর্থাৎ আমাদেরকে অবশ্যই ভিন্নমতকে ধারণ করতে হবে, অন্যের কথা বলার স্বাধীনতা দিতে হবে, সেভাবে আমাদের এগিয়ে যেতে হবে। ২০২১ সাল আমাদেরকে সেই পথ দেখাক, এটা আমাদের প্রত্যাশা।’

তিনি বলেন, ‘আমরা কোনো প্রভুতে বিশ্বাস করি না, আমরা কারও পদানত হতে চাই না, আমরা সেবাদাসে পরিণত হতে চাই না। আমরা মাথা উঁচু করে বিশ্বের দরবারে চলতে চাই। এটাই হচ্ছে আমাদের রাজনীতি, এই রাজনীতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ করতেন।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading