দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব

দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব

উত্তরদক্ষিণ | শনিবার, ০২ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২০:৪০

আগামী ২৬ মার্চ ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সফরে কী আলোচনা হবে সেটি ঠিক করতে এ মাসের শেষে ভারতে যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

এ বিষয়ে গণমাধ্যমকে পররাষ্ট্র সচিব বলেন, ‘আমার আগে যাওয়ার কথা ছিল। তখন যেতে পারলে শীর্ষ যে বৈঠকটি হয়ে গেল (গত ১৭ ডিসেম্বর শেখ হাসিনা-নরেন্দ্র মোদি বৈঠক) সেটির প্রস্তুতিমূলক কাজ করা যেত। এখন জানুয়ারির শেষে যাওয়ার বিষয়টি ঠিক হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা জানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ মার্চ ঢাকায় আসার বিষয়ে সম্মতি দিয়েছেন। সুতরাং সেটিকে মাথায় রেখে সম্প্রতি আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও পরবর্তীতে প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়ার পরে যে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে, সেখানে অনেক ক্লু দেওয়া আছে বা সিদ্ধান্তের কথা আছে। সেগুলো এবং ২৬ মার্চ যখন আসবেন তখন কী আলোচনা করা যায় সেটির মধ্যে সমন্বয় করতে হবে।’

বৈঠকে এজেন্ডা নিয়ে তিনি বলেন, ‘নতুন নতুন বিষয় নিয়ে এগিয়ে যেতে পারি। সম্পর্কে যে কণ্টকতা আছে সেটি যেন অন্যান্য যে সুযোগগুলো আছে সেগুলোকে প্রভাবিত না করে। কণ্টকতা থাকবে এবং এটি বিশ্বের সব প্রতিবেশীর মধ্যে থাকবে। ছোট ও বড় হলে অন্য ধরনের মাত্রা যোগ হয়। কিন্তু এটি যেন অন্যখাতে এগিয়ে যেতে আমাদের আটকে না রাখে।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading