চতুর্থবারের মতো স্পিকার হলেন পেলোসি
উত্তরদক্ষিণ | সোমবার, ০৪ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৬:০০
আমেরিকার প্রতিনিধি পরিষদের স্পিকার পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রবিবার (৪ জানুয়ারি) ৮০ বছর বয়সী ন্যান্সি পেলোসি অল্প ভোটের ব্যবধানে প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে পুনর্নির্বাচিত হন।
ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত এই ডেমোক্র্যাট নারী আইনপ্রণেতা চতুর্থবারের মতো প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন।
নতুন কংগ্রেসে ন্যান্সি পেলোসি ২১৬ ভোট পান। তার প্রতিপক্ষ ছিলেন রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থি পেয়েছেন ২০৯ ভোট।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের একমাত্র নারী স্পিকার ন্যান্সি পেলোসি। বার্তা সংস্থা এএফপি বলছে, এবার সম্ভবত তিনি শেষবারের মতো প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন।
বিবিসি অনলাইন জানায়, চতুর্থবারের মতো প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়ার মধ্য দিয়ে ন্যান্সি পেলোসির প্রায় ৫০ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে একটা নতুন অধ্যায় যুক্ত হলো। তিনি আবার সংবাদের শিরোনাম হলেন।
ন্যান্সি পেলোসি চেম্বারকে বলেছেন, তারা এক অস্বাভাবিক কঠিন সময়ে নতুন কংগ্রেস শুরু করেছেন। তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে অগ্রাধিকার হবে করোনভাইরাসকে পরাজিত করা। আমরা একে পরাজিত করব।’

