১০ উপজেলায় সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১১:৫৬
‘৫৬ হাজার বর্গ মাইলের শিল্প সংস্কৃতির আলো’ পৌঁছে দেয়ার প্রত্যয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের ১০ উপজেলায় মাসব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী শিবচর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এছাড়াও ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফিন, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
পরে বিকেলে শিবচর উপজেলা চৌধুরী ফিরোজা বেগম মুক্তমঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

