ময়মনসিংহে লরি-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৩:০৬
ময়মনসিংহের গফরগাঁওয়ে কাঠবোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কীটনাশক ব্যবসায়ী শহীদুল হক নবী (৩৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সোহাগ মিয়া (২৫) নামে আরও একজন।
মঙ্গলবার (৫ জানুয়ারি) ভোর ৬টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার জানান, কীটনাশক ব্যবসায়ী শহীদুল হক নবী মোটরসাইকেলে সোহাগ মিয়াকে সঙ্গে নিয়ে ভালুকা থেকে গফরগাঁও সদরে বাসায় ফেরার পথে বাইপাস মোড়ে কাঠবোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে শহীদুল হক নবী মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক লরি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।

