ওমানে হতে যাচ্ছে টেস্ট ক্রিকেট

ওমানে হতে যাচ্ছে টেস্ট ক্রিকেট

উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ০৯:১৫

টেস্ট মর্যাদা এখনো পায়নি ওমান। তবে খুব শিগগিরই দেশটিতে হতে যাচ্ছে টেস্ট ম্যাচ। সংযুক্ত আরব আমিরাত, ইন্ডিয়ার পর আফগানিস্তানের নতুন ‘হোম’ ভেন্যু ওমান। মাঠ আইসিসির স্বীকৃতি পাওয়ার পর ওমান ক্রিকেটের সচিব মাধু জেসরানি উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান সাংবাদ মাধ্যম টাইমস অফ ওমানে।

আল আমারাতে ওমান ক্রিকেট একাডেমির এক নম্বর মাঠটি আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণই আয়োজনের জন্য আইসিসির স্বীকৃতি পেয়েছে। টাইমস অফ ওমানের খবর, এই মাসেই আয়ারল্যান্ডের বিপক্ষে এখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা। ম্যাচ তিনটি হবে ২৬, ২৯ ও ৩১ জানুয়ারি।

এরপর ওমানের এই মাঠের টেস্ট অভিষেক হয়ে যাবে আগামী মাসে। আফগানরা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে এখানে জিম্বাবুয়ের বিপক্ষে। সঙ্গে থাকছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও।

আইরিশদের বিপক্ষে আফগানদের সিরিজ আগে হওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমিরাতে, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি ইন্ডিয়াতে।

টাইমস অফ ওমানে লিখেছে, “এটা অনেক বড় খবর ও ওমান ক্রিকেটের জন্য দুর্দান্ত অর্জন। দারুণ প্রতিশ্রুতি নিয়ে আমাদের জন্য শুরু হলো নতুন বছর। আরব আমিরাত ছাড়া কেবল ওমানই একমাত্র সহযোগী দেশ, যেখানে টেস্ট ম্যাচ হবে। আমাদের সবার জন্যই এটি গর্বের মুহূর্ত।”

আইসিসির মানদণ্ড অনুযায়ী সব সুযোগ-সুবিধা ও অন্যান্য সবকিছু গড়ে তোলার পরই টেস্ট আয়োজনের স্বীকৃতি পেয়েছে এই মাঠ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading