টানা ৩ দিন কমল স্বর্ণের দাম

টানা ৩ দিন কমল স্বর্ণের দাম

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, আপডেট ১২:২৩

দেশের বাজারে টানা তৃতীয় দিনের মতো স্বর্ণের দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দামে প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার টাকার বেশি কমিয়েছে, ফলে সব ক্যাটাগরির স্বর্ণের দাম আবারও নিম্নমুখী হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২৫৮ টাকা পর্যন্ত কমেছে। ফলে ভালো মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকায়। গতকাল প্রতি ভরি স্বর্ণ বেচাকেনা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৬০১ ডলার।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৫ হাজার ৪৮২ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading