বৃহস্পতিবার লাভেলোর আইপিওতে আবেদন শেষ

বৃহস্পতিবার লাভেলোর আইপিওতে আবেদন শেষ

উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১১:৫২

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া লাভেলো ব্রান্ডের আইসক্রীম কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন শেষ হবে বৃহস্পতিবার (৭ জানুয়ারি)। এর আগে ৩ জানুয়ারি আবেদন গ্রহন শুরু হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ১৪ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৪তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।
কোম্পানিটি প্রতিটি ১০ টাকায় অর্থাৎ অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে মেশিনারিজ ও ইক্যুপমেন্ট ক্রয়, ঋণ পরিশোধ এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।
লাভেলো আইসক্রিমের ২০১৯-২০ অর্থবছরে প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ১৯) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২০ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১২.১৭ টাকা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং সন্ধানী লাইফ ফাইন্যান্স।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading