কৃষকদের ট্রাক্টর মিছিল, অবরুদ্ধ হতে পারে দিল্লি
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৪:৪২
নতুন ৩ কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে চলেছে ইন্ডিয়ার কৃষকরা। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) প্রতিবাদের ৪৩ তম দিন চলছে। এ দিনই রাজধানীর রাজপথে ট্রাক্টর মিছিল করছেন কৃষকরা।
আশঙ্কা করা হচ্ছে এই মিছিলের জেরে ধরে বন্ধ হয়ে যেতে পারে দিল্লির রাস্তা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কৃষক রাজধানীর উপকণ্ঠে এই মিছিলে অংশ নিচ্ছেন।
শুক্রবার (৮ জানুয়ারি) আবারও কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে চলেছে ইন্ডিয়ার কেন্দ্র সরকার।
এখনও পর্যন্ত কৃষকরা অনড় রয়েছেন তাদের অবস্থানে। দাবি করে চলেছেন, কৃষি আইন বাতিল ছাড়া তারা আর কোনও প্রস্তাবেই সারা দেবেন না। কেন্দ্রীয় সরকার তার মধ্যেই নানারকম ভাবে কৃষকদের আন্দোলনের রাস্তা থেকে সরে আসার জন্য প্রস্তাব করে আসছে।
ট্রাক্টর মিছিল নিয়ে দিল্লি পুলিশের জয়েন্ট কমিশনার শালিনী সিংহ বলেছেন, “দিল্লির ভিতরে মিছিল প্রবেশের কোনও কথা নেই। সেই মতোই পুলিশি ব্যবস্থা রয়েছে। কিন্তু রাজধানীর লাগোয়া অংশে রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে। সেই কারণে সিরসা ও বিল আকবরপুর থেকে সোনিপতের দিকে আসা গাড়ি এক্সপ্রেসওয়েতে দুপুর ২টো থেকে ৫টার মধ্যে প্রবেশ করতে পারবে না।”

