সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই বৃদ্ধা নিহত

সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই বৃদ্ধা নিহত
প্রতিকী ছবি।

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১২:৩৮

সিরাজগঞ্জের শাহজাদপুরে পিকআপের (মিনিট্রাক) ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী দুই বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (৮ জানুয়ারি) সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে শাহজাদপুর উপজেলার পারকোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পারকোলা গুচ্ছগ্রামের মৃত চাঁদুর স্ত্রী কাজলী বেগম (৬০) ও একই গ্রামের মৃত আনিছের স্ত্রী ছালেকা বেগম (৬২)। আহতরা হলেন- একই গ্রামের মৃত আনিছের ছেলে আনছার (৩৮) ও হাফিজুল ইসলামের স্ত্রী মোছা. মুক্তা খাতুন (২৫)।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান, পারকোলা গুচ্ছগ্রাম থেকে যাত্রী নিয়ে শাহজাদপুরে আসছিল ব্যাটারিচালিত অটোভ্যানটি। পারকোলা এলাকায় পৌঁছালে পেছন থেকে পিকআপ ভ্যান এসে ধাক্কা দিলে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পোতাজিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান বলেন, ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading