ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসছেন ইমন চক্রবর্তী

ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসছেন ইমন চক্রবর্তী

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৪:৩০

এনগেজমেন্ট সেরে ফেলেছেন গত অক্টোবরেই। এবার পালা ঘটা করে বিয়ের আনুষ্ঠানিকতা। পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তীর বিয়ের দিন-ক্ষণ চূড়ান্ত। সংসার জীবনের পিঁড়িতে বসছেন ২ ফেব্রুয়ারি।

একই দিনে হবে বিয়ে এবং বৌভাতের অনুষ্ঠানিকতা। সিঁদুরদান ও মালা বদলের পর চলবে অতিথি আপ্যায়ন। ২ ফেব্রুয়ারি দিনজুড়ে অতিথিদের তাক লাগাতে চাইছেন নবদম্পতি। খবর আনন্দবাজার পত্রিকার।

জানা গেছে, টলিউডের মিউজিক্যাল জুটি ইমন চক্রবর্তী ও নীলাঞ্জন ঘোষ এখন তুমুল ব্যস্ত বিয়ের আনুষ্ঠানিকতাকে জমকালো করে তুলবার জন্য। দুজনের পোশাকের দিকটা দেখছেন ডিজাইনার অভিষেক রায়।

গণমাধ্যমকে অভিষেক জানালেন, একই দিনে দু’টি অনুষ্ঠান হওয়ায় ফিউশনের পরিবর্তে প্রচলিত সাজ বেছে নিয়েছেন তিনি। তাই সন্ধ্যাবেলায় টুকটুকে লাল বেনারসিতে বরের গলায় মালা দেবেন ইমন। নতুন কনের সঙ্গে রং মিলিয়ে লাল-সাদা ধুতি পাঞ্জাবিতে হাজির হবেন নীলাঞ্জন।

ইমন জানালেন, নীলাঞ্জন ও তার পছন্দসই বাঙালি খাবারেই হবে অতিথি আপ্যায়ন। তবে কোন কোন পদ থাকছে, তা আপাতত ‘সারপ্রাইজ’ রাখতে চাইছেন কনে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading