ট্রাম্পকে ছেড়ে যাচ্ছেন সবাই, দূরত্ব বাড়ছে পেন্সের সঙ্গেও

ট্রাম্পকে ছেড়ে যাচ্ছেন সবাই, দূরত্ব বাড়ছে পেন্সের সঙ্গেও

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৪:৩০

আমেরিকার ক্যাপিটল ভবনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলার পর প্রেসিডেন্টের দীর্ঘদিনের অনেক উপদেষ্টাই তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন; উল্টাপাল্টা কথা বলে ট্রাম্পই তার সমর্থকদের তাঁতিয়ে দিয়েছিলেন বলেও মনে করছেন তারা। তার সঙ্গে দূরত্ব তৈরি হওয়া সহযোগীদের মধ্যে এখন এমনকী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের নামও আছে বলে এ সম্বন্ধে অবগত বেশ কয়েকজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

প্রেসিডেন্টের সঙ্গে সম্প্রতি কোনো কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক এক উপদেষ্টা বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে কথাই বলতে চাইছেন না।

কংগ্রেসে বাইডেনের জয়ের স্বীকৃতি আটকে দেওয়ার চেষ্টা করতে রাজি না হওয়ায় ট্রাম্প গত কয়েকদিনে ঘনিষ্ঠদের মধ্যে তো বটেই এমনকী জনসমক্ষেও ভাইস প্রেসিডেন্ট পেন্সের কড়া সমালোচনা করেছেন। “তিনি (ট্রাম্প) পেন্সের বিশ্বাসঘাতকতায় সবচেয়ে বেশি মর্মাহত হয়েছেন এবং কোনোমতেই মেনে নিতে পারছেন না। সারাদিন ধরে তার কথার প্রতিপাদ্য ছিল- আমি তাকে বানিয়েছি, রাজনৈতিক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি, আর সে কিনা আমার পিঠেই ছুরি মারছে,” ওয়াশিংটন পোস্টকে এমনটাই বলেছেন ট্রাম্প প্রশাসনের সাবেক এক কর্মকর্তা।

পেন্স তার সাংবিধানিক দায়িত্ব পালন করবেন, এমনটা বলায় ভাইস প্রেসিডেন্টের চিফ অব স্টাফ মার্ক শর্টকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার কথাও বুধবার প্রেসিডেন্ট বলছিলেন বলে কর্মকর্তাদের কয়েকজন জানিয়েছেন।

চলতি সপ্তাহে ট্রাম্প পেন্সকে সামনাসামনিও তীব্র ভর্ৎসনাও করেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা। এ প্রসঙ্গে ভাইস প্রেসিডেন্টের কার্যালয় কোনো মন্তব্য করতে রাজি না হলেও রিপাবিলকান সিনেটর জিন ইনহোফে জানান, তার সঙ্গে বুধবার রাতে যখন পেন্সের কথা হয় তখন ভাইস প্রেসিডেন্টকে তীব্র রাগান্বিত দেখাচ্ছিল।

“আমি অনেকদিন ধরেই মাইক পেন্সকে চিনি, কিন্তু তাকে আজকের মতো রাগতে আর কখনোই দেখিনি,” সংবাদমাধ্যম তুলসা ওয়ার্ল্ডকে এমনটাই বলেছেন ইনহোফে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading